সাবেক এক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনা দুই কর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কলেজে মিলনায়তনে মিলাদের পর এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস আর পলাশের মৃত্যুবাষির্কী উপলক্ষে মিলাদের পর ছবি তোলা নিয়ে ‘ইলিয়াস হল’ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।