শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইবিসাস।
ইবিসাস অফিস সূত্রে জানা গেছে,ইবি সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ কাল ১৫মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অবস্থিত বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে বেলা ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
ইবিসাসের সভাপতি মফিজুল ইসলাম পল্টন জানান, ইতোমধ্যে সমিতির সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ব্যালট পেপারের মাধ্যমে ইবি সাংবাদিক সমিতির সদস্যরা ভোট প্রদান করবেন। এছাড়া নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের তথ্য,প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম সাকলায়েন ও ইবিসাসের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান। গণতান্ত্রিক পন্থায় সমিতির সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ইবি সাংবাদিক সমিতির নির্বাচন কাল
শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইবিসাস





