কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহার ছুটি ২৫ সেপ্টেম্বের থেকে ৯ অক্টোবর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারসূচি মোতাবেক শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত সকল একাডেমিক এবং ২৮ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত একাডেমিকসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১২ অক্টোবর রবিবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমআর





