আগামীকাল বুধবার জামায়াতের ডাকা হরতালের মধ্যেই পূর্ব নির্ধারিত পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (নিয়মতি, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সূচিতে রয়েছে।
মঙ্গলবার বিকালে পরীক্ষা বহাল থাকার এ তথ্য সাংবাদিকদের জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান।
মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এআই





