ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বেলা ৩টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ খবর নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মফিজুল হক।
তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নয়। জাতীয় গ্রিডের রামপুরা উলুম লাইনটিতে কোনো সমস্যা হয়েছে। যার ফলে ঢাবিসহ ধানমন্ডির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি আরও বলেন, লাইনটি দ্রুত মেরামত করার জন্য কাজ চলছে। সমস্যার সমাধান হলেই বিদ্যুৎ চলে আসবে।
এদিকে শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় ৩টার পর থেকে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





