ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন আগামী ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদফতরের পরিচালক আশরাফ আলী খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।  
এ বছর সমাবর্তন বক্তা থাকবেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর মহাপরিচালক অধ্যাপক রোল্ফ হুয়ের বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক রোল্ফ হুয়েরকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: আবদুল হামিদ।
[b]ঢাকা,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]