রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন কোর্স চালুর বিপক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাদের ব্যবহৃত একটি পিস্তল ও গুলিসহ তরিকুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টায় মহিষবাথান এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তরিকুলের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল,৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পিস্তলটি রাবি শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিল বলে স্বীকার করেছেন তরিকুল। একজন ঘনিষ্ঠ বড় ভাইয়ের কাছ থেকে এই অস্ত্র ও গুলিগুলো নিয়েছেন বলেও জানান তিনি।
বোয়ালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন,তরিকুলকে থানা হাজতে বন্দি রাখা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হচ্ছে। আটক তরিকুল ইসলাম নগরীর বালিয়াপুকুর এলাকার মুন্না শেখের ছেলে।
গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিন অন্তত ৬ নেতাকে পিস্তল হাতে দেখা যায়।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
রাবিতে ছাত্রলীগের হামলায় ব্যবহৃত পিস্তলসহ আটক ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন কোর্স চালুর বিপক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাদের ব্যবহৃত একটি পিস্তল ও গুলিসহ তরিকুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ।





