বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে এক নাট্যকর্মীর কাছ থেকে অর্থ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত রাজীব বাড়ৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ছিলেন। আট মাস আগে তাকে ছাত্রলীগ বহিষ্কার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে রাজীবকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তদন্তের প্রেক্ষিতে পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।'
সোমবার রাজীব এবং এবং অমিত কুমার দাস নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।
এআই





