সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার রাত পৌনে ৯টার দিকে ভার্সিটি সংলগ্ন শামিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিএ ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মমিনুল বখত সানির সঙ্গে ছাত্রদলের শাকিল গ্রুফের কয়েকজন কর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সানিকে মারধর করে।
এ খবরে ছাত্রলীগের বিধান গ্রুফের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাকিল গ্রুফের কর্মীদের ধাওয়া করে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ভূপেন এ তথ্য নিশ্চিত করেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শিক্ষা
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে ভার্সিটি সংলগ্ন শামিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিএ ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র





