ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি বিভাগকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা।
নতুন বিভাগ তিনটি হলো, বি ইউনিটভূক্ত ফোকলোর, সি ইউনিটভূক্ত রাষ্ট্রবিজ্ঞান, এবং জি ইউনিটভূক্ত মার্কেটিং বিভাগ।
রোববার বেলা ১২টার দিকে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে পুনরায় দলীয় টেন্টে এসে শেষ হয়।
তবে বিভাগ খোলায় নিয়ম মানা হয়নি বলে রোববার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
এসএইচ





