জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহব্বায়ক রাব্বী হাসানকে বেধড়ক পিটিয়ে আহত করেছে একই হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় ,ছাত্রলীগ কর্মী আসীফ আহমদ এর এক বান্ধবীকে এসএমএস এর মাধ্যমে উত্যক্ত করায় তাকে মারধর করা হয়েছে,কিন্তু এ অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাব্বী হাসান বলেন পূর্ব শত্রুতা ও ছাত্রদল কর্মী বলে তাকে মারধর করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বেলা তিনটার দিকে ছাত্রলীগ জাবি শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বিপুল’র (ইংরেজি, ৩৮ তম ব্যাচ) উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী আসিফ (রসায়ন, ৩৯ তম ব্যাচ), সৌরভ (উদ্ভিদ বিজ্ঞান, ৪০ তম ব্যাচ), আরমান, মাহমুদ (পরিসংখ্যান, ৪১ তম ব্যাচ) ছাত্রদল নেতা রাব্বী হাসানকে (বাংলা ৩৯ তম ব্যাচ) বৈদ্যুৎতিক খুটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ছাত্রদল নেতাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদ হাসান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে গত ১৯ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোষ্টার ছেঁড়ার অভিযোগে ওই ছাত্রদল নেতাকে মারধর করে হল থেকে বের করে দেয় একই হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
[b]ঢাকা, এইচআর, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শিক্ষা
ছাত্রদল কর্মীকে পেটালো ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহব্বায়ক রাব্বী হাসানকে বেধড়ক পিটিয়ে আহত করেছে একই হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা





