পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্সে (সম্মান) অপেক্ষমাণ তালিকায় ভর্তি ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

ভর্তি কমিটি সূত্র জানায়, ভর্তি কার্যক্রম ওই দিন বিকাল ৫টা পর্যন্ত চলবে। এরপর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ওই দিন বিকাল ৫টার পর অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পবিপ্রবির ওয়েবসাইটে www.pstu.ac.bd পাওয়া যাবে।

প্রসঙ্গত, মেধা তালিকা হতে শিক্ষার্থী ভর্তির পর বিভিন্ন অনুষদে মোট ১৬৬টি আসন খালি রয়েছে যা অপেক্ষমাণ তালিকা হতে পূর্ণ করা হবে।

কেএইচ