ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে খ ইউনিটের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে। এ বছর খ ইউনিটে দুই হাজার ২৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ১৬৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মুঠোফোন কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ যেকোনো যন্ত্র আনা সম্পূর্ণ নিষেধ।

এআই