ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে শূন্য আসনে ভর্তির জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আশরাফ আলী খান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ৩৩০০ পর্যন্ত মেধাক্রমধারীদের শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকারের সময় ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং সাবজেক্ট চয়েস ফরমের ডাউনলোডকৃত কপি সঙ্গে আনতে বলা হয়েছে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]