ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে আসা মুহাসিন হোসেন নামে এক ছাত্রের ভর্তির কাগজপত্র ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ নেতারা।

রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা প্রশাসন অনুষদে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

মুহাসিন অভিযোগ করে মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে ভর্তির যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে টয়লেটে আটকে রাখ হয় এবং কাউকে বললে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় ছাত্রলীগ নেতারা।

জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের তৃতীয় তলায় ব্যবস্থাপনা বিভাগ থেকে ভর্তির আবেদন সংগ্রহ করতে গেলে। বিভাগের অফিস কক্ষে প্রবেশ করবেন ঠিক সেই সময়ে ১৫/২০ জন ছাত্রলীগ নেতারা ঘিরে ধরে তাকে।

এদের মধ্যে দুই জন দুই দিক থেকে ফিল্মিস্টাইলে মুহসিনের মাথায় পিস্তল ঠেকায়। মুহসিনের হাতে থাকা সার্টিফিকেটের ফাইলটি টান দিয়ে নিয়ে যায় অন্য এক জন। এর পর তাকে টেনেহিঁছড়ে নিয়ে ওই তলারই একটি টয়লেটে বেঁধে রাখা রাখে।

এ সংবাদ লিখার সময় পর্যন্ত ওই ছাত্রের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটসহ একাডেমিক সনদগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

এবিষয়ে ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন বলেন, ‘শিক্ষার্থীর কাছ থেকে সার্টিফিকেট ছিনতাইয়ের ঘটনাটি শুনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করেছি।

পরে বিষয়টি সহকারী প্রক্টর আলতাফ হোসেনকে ফোন করে জানিয়েছি। এবিষয়ে প্রক্টর অফিস ব্যবস্থা নিবে। আমাদের পক্ষ থেকে ওই ছাত্রকে ভর্তির ব্যাপারে কোন সমস্যা নেই। এক্ষেত্রে তার সার্টিফিকেট বাধা হবে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ত ম লোকমান হোসেন বলেন, ‘আমি ঘটনাটির মৌখিক অভিযোগ পেয়েছি। ভূক্তভোগী ওই ছাত্রের কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কেউ ফায়দা লোটার জন্য এঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন কর্মী জড়িত আছে বলে আমার মনে হয় না।

এসএইচ