ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মেধা তলিকায় ভর্তি কার্যক্রম ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেধা তালিকা থেকে ভর্তির কার্যক্রম ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ইউনিটগুলোতে ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ইউনিটভুক্ত বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের অন্তভুর্ক্ত বিভাগগুলোর মধ্যে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি হতে পারবে।
এ ছাড়া বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ১১ ডিসেম্বরের মধ্যে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd -এ বিস্তারিত তথ্য জানা যাবে।
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। ইউনিটগুলোতে শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ছিল ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। মেধা তালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তির তারিখ ছিল ২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া বিশেষ কোটায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ছিল ৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।
কেএইচ





