জিয়াউর রহমানকে প্রধান রাষ্ট্রপতি,স্বাধীনতার ঘোষক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলার প্রতিবাদে বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) সামনে কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি  ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতি মাহমুদুর রহমান জনি,সিনিয়র সহ-সভাপতি জোনায়েদুল হক পারভেজ, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান,সাংগাঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]