ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে পাকিস্তান আমলের চাইতে বেশি বাংলা ভাষার অবমাননা হয়।

আমরা ভাষা আান্দোলন করেছি, রাষ্ট্রভাষা বাংলা করেছি কিন্তু শিক্ষাক্ষেত্রের প্রত্যেক স্তরে এখনও বাংলা ভাষার প্রয়োগ করতে পারিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে জাকিউদ্দিন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতি-বিস্মৃতির আমি’র মোড়ক উন্মোচনককালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের রাষ্ট্র বদলিয়েছে কিন্তু আমাদের সমাজ বদলায়নি। পাকিস্তান আমলে যে শ্রেণী বিভাজনের জন্য আমরা যুদ্ধ করেছি কিন্তু সেই শ্রেণী বিভাজন আমাদের স্বাধীন দেশে পাকিস্তানের চাইতে বেশি।

একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি’র চেয়ারম্যান ড. মীজানূর রহমান শেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ ও গ্রন্থকার ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিশিষ্ট সংগীতজ্ঞ ও গ্রন্থকার মুস্তোফা জামান আব্বাসী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মমিন চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ শহিদুল ইসলাম, কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই এবং ভাষাসৈনিক কবি ও গ্রন্থকার ড. এনামুল হকসহ প্রমুখ।

এসএম