সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রদলের এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় আবু সিনা ছাত্রাবাসে ছাত্রদল কর্মী তৌহিদকে উপর্যপরি ছুরিকাঘাত করে তাকে মারাত্মক জখম করা হয়। আহত অবস্থায় রাত ৮টার দিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ছাত্রদল কর্মী তৌহিদকে হত্যা করায় কলেজটিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
তৌহিদ এমবিসিএস ৪৯তম ব্যাচের ছাত্র বলে জানা গেছে। ছাত্রদল দাবি করেছে, ছাত্রলীগ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]