জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ১৫টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং আইইআর ৬৭০টি আসনের মধ্যে মানবিক-৪১৪, বিজ্ঞান-১৫১, বাণিজ্য ও অন্যান্য-১০৫ আসনের বিপরীতে ৩৬,২২৫ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
আজ সকালে জবি পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানা যায়, ‘বি’ ইউনিটের ২০০০০১ থেকে ২০৮৮৭০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ২০৮৮৭১ থেকে ২০৯৯৭০ পর্যন্ত ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে (ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন, ঢাকা), ২০৯৯৭১ থেকে ২১১০৭০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার, ঢাকা), ২১১০৭১ থেকে ২১২২৭০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা), ২১২২৭১ থেকে ২১৫৫৭০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার), ২১৫৫৭১ থেকে ২১৭৩৭০ পর্যন্ত কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজে (৩৯, নর্থ ব্রক হল রোড, ঢাকা), ২১৭৩৭১ থেকে ২১৮১৭০ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল গালর্স হাই স্কুলে (লক্ষ্মীবাজার, ঢাকা), ২১৮১৭১ থেকে ২১৯২২৬ পর্যন্ত এবং ২৫০০০১ থেকে ২৫০৯২৮ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজে (টিকাটুলী, ঢাকা), ২৫০৯২৯ থেকে ২৫৩৫২৮ পর্যন্ত শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে (চানখাঁরপুল, ঢাকা), ২৫৩৫২৯ থেকে ২৫৬৯২৮ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে (কাকরাইল, ঢাকা), ২৫৬৯২৯ থেকে ২৫৮৫০২ পর্যন্ত এবং ২৮০০০১ থেকে ২৮১৮২৫ পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার, ঢাকা), ২৮১৮২৬ থেকে ২৮৩৫২৫ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ২৮৩৫২৬ থেকে ২৮৫০২৫ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ২৮৫০২৬ থেকে ২৮৬৮২৫ পর্যন্ত হোম ইকোনোমিক্স কলেজে (নীলক্ষেত, ঢাকা) এবং ২৮৬৮২৬ থেকে ২৮৮৪৯৭ পর্যন্ত গভ. ল্যাবরেটরি হাইস্কুলে (ধানমণ্ডি, মিরপুর রোড, ঢাকা) রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসময় কর্তৃপক্ষ আরো জানায়, পরীক্ষার্থী হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন-ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীদের হাফ হাতার জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না। দিলে তার উত্তরপত্র বাতিল করা হবে।
পরীক্ষার্থীকে প্রিন্ট করা প্রবেশপত্রের (admit card) দুই কপি সাথে আনতে হবে। ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও #www.jnu.ac.bd #www.admission.jnu.ac.bd -এ পাওয়া যাচ্ছে।
শিক্ষা
জবির 'বি' ইউনিটের পরিক্ষা ২৩ সেপ্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ১৫টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।





