ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. আসাদুজ্জামান।

রোববার দুপুর সাড়ে ১২টায় ওই বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর মো. সেলিমের স্থলাভিষিক্ত হলেন।

বিভাগের সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর মো. সেলিমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মো. ফখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মণ্ডল, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন প্রমুখ।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ