ঈদুল ফিতর উপলক্ষে তাহমিনাহ মিলানী পরিচালিত ‘সিজ ফায়ার টু’ ছবিটি মুক্তি পেয়েছে। ২০০৬ সালে একই পরিচালকের ‘সিজ ফায়ার’ বক্স অফিসে তুমুল আলোচিত হওয়ার পর সিক্যুয়েলটি ইরানে মুক্তি পেল ৮ বছর পর। খবর ইরান ডেইলি।

ছবিটির কাহিনীতে দেখা যাবে, এক তরুণ শিক্ষিত দম্পতি ভ্রমণ করতে বাইরে যেতে চায়। এয়ারপোর্টে তাদের পরিবারের পরামর্শদাতার সামনাসামনি হয়। এরপরের অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটতে শুরু করে।

‘সিজ ফায়ার টু’ ছবিতে অভিনয় করেছেন বাহরাম রাদান, মিত্রা হাজ্জার, আতিয়া পেশইয়ানি, গহর খেইরানদিস, মেহরানিহ মাহিনতরাবি এবং পেজমান জামশিদি।

এদিকে একই সঙ্গে ফেরেদৌন জেরানি’র ‘স্লিপওয়াকার্স’ ছবিটিও মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয় করছেন ফারহাদ আসলানি, সারেহ বায়াত, সাবের আকবর, শাকায়েত ফারাহানি এবং আকবর আবদি।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ