তাকে বলা হয় ‘কুইন অব পপ’। তিনি ম্যাডোনা। গান গেয়ে কোটি কোটি পুরুষের হৃদয়ে ঝড় তুলে চলেছেন এই ৬১ বছর বয়সেও।
বরাবরই চমক দিতে পছন্দ করেন তিনি। এবার নতুন খবরে চমকে দিলেন। মাত্র ২৫ বছর বয়সের এক যুবকের সঙ্গে নাকি প্রেমে মজেছেন ম্যাডোনা।
প্রেমের এ খবরটি নিশ্চিত করেছেন আহলামালিক উইলিয়ামস নামের ওই যুবকের মা-বাবা।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইউলিয়ামসের বাবা ড্রিউকে ইতোমধ্যেই ম্যাডোনা জানিয়েছেন, তার ছেলের প্রতি তার ভালবাসার কথা। সিনিয়র ইউলিয়ামস ও তার স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তাদের ছেলের প্রতি ভালবাসার কথা জানিয়েছেন ম্যাডোনা।
মজার বিষয় হচ্ছে, ম্যাডোনার চেয়ে তার প্রেমিকের মা-বাবার বয়স কম। ড্রিউ (৫৯) নিজেই জানিয়েছেন, ম্যাডোনা তার চেয়ে যেমন বয়সে বড়, তেমনি তার স্ত্রী লাউরিও (৫৫) বয়সে ম্যাডোনার চেয়ে ছোট।
তবে সুখের বিষয় হলো, তবুও সিনিয়র ইউলিয়ামস এবং তার স্ত্রীর কোনও আপত্তি নেই তাদের ছেলের এই সম্পর্কে। তাদের ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও, মার্কিন পপ তারকার সঙ্গে তার ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি।
২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে পপশিল্পী ম্যাডোনার যে শো রয়েছে সেখানেও তার ভালবাসার মানুষের বাবা-মাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এএস





