শুক্রবার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ৪৩তম জন্মদিন। এ উপলক্ষে তার নামে সড়কের নামকরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা।
বিকালে সিলেটের চৌহাট্টা মোড়ে ‘সালমান শাহের ভক্তবৃন্দ’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধন থেকে সালমান শাহের বাড়িরে সামনের রাস্তাটির নাম মেঘনার পরিবর্তে ‘সালমান শাহ সড়ক’ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নিয়ে সালমান শাহের মামা আলমগীর কুমকুম বলেন, ‘আমার অনেক দিন ধরেই সালমান শাহের নামে তার বাড়ির সামনের সড়কটি নামকরণের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন থেকে দীর্ঘদিনে আশ্বাস ব্যাতীত কিছুই পাওয়া যায়নি। তাই যতদ্রুত সম্ভব সড়কটির নাম সালমান শাহের নামে করা হোক।’
মানববন্ধনে বিপুল সংখ্যক সালমান শাহ ভক্ত তার ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





