'ওয়াকা ওয়াকা' গেয়ে মাতিয়েছেন ২০১০ ফুটবল বিশ্বকে। সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সুপারহিট করেছিল গানটি। এবার বিশ্বকাপে আসছে শাকিরার নতুন গান 'লা লা লা'। ইংল্যান্ডের 'ডেইলি স্টার' পত্রিকা রোববার এ খবর জানিয়েছে।
ব্রাজিলে আয়োজিত আগামী জুনের ফুটবল বিশ্বকাপে এ গানটি গাইবেন পপ গায়িকার শাকিরা। রোববার এ গানটির অফিসিয়ালি উন্মোচন হয়ে গেল। 'লা লা লা' গানটি তার 'ডেয়ার' নামের একটি গানের পুনরাবৃত্তি।
এ ব্যাপারে ৩৭ বছর বয়সী শাকিরা বলেন, "গানটি গাওয়া হয়েছে ব্রাজিলিয়ান ট্র্যাকে। এর লিরিকটি আমার ব্যক্তিগত। বিশ্বকাপের জন্য মূলত আমি এই গানের (ডেয়ার) ভার্সনটি রেকর্ড করেছি।"
গানের মধ্যে তার ছেলে মিলানের কণ্ঠ ঢুকে গেছে কাকতালীয়ভাবে, জানালেন শাকিরা। তিনি বলেন, "গানটি রেকর্ড করার জন্য বিকেল পর্যন্ত আমি স্টুডিওতে ছিলাম। ছেলে আমার কোলেই ছিল এবং সে আমার গান শুনছিল। গানের একেবারে শেষ পর্যায়ে সে 'ইয়ে' শব্দ করে উঠে এবং এটিও রেকর্ড হয়ে যায়।" পরবর্তীতে এই শব্দটি আর বাদ দেয়া হয়নি।
উল্লেখ্য, শাকিরা স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকে'কে বিয়ে করেন এবং তাদের মিলার নামের একটি ছেলে সন্তান রয়েছে। সূত্র: ডেইলি স্টার
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
বিনোদন
ব্রাজিল বিশ্বকাপে আসছে শাকিরার 'লা লা লা'