আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর চিরসবুজ নায়কের শুভ জন্মদিন। ঢাকাই সিনেমার অন্যতম একজন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একসময় ঢাকাই সিনেমার বাদশা ছিলেন তিনি।
এখনো সব কালের সেরা ছবি হয়ে আছে তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’। একই সঙ্গে তিনি রোমান্টিক, অ্যাকশন, কমেডিয়ান এবং পরিবারের সুবোধ বালক হিসেবে আবির্ভূত হয়েছেন।
বাংলাদেশের বৃহৎ সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ‘সড়ক যোদ্ধা’ ইলিয়াস কাঞ্চন এর আজ ৬৩তম জন্মদিন আজ। দেশে বিদেশের পক্ষ থেকে রইল ইলিয়াস কাঞ্চনের জন্য অনেক শুভকামনা।
বাংলা চলচ্চিত্রে গত শতাব্দীর সোনালি যুগের অভিনেতা কাঞ্চন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম সরুফা খাতুন।
শিক্ষাজীবনে ইলিয়াস কাঞ্চন ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল।
১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রে নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় অভিনেতা। কাঞ্চন ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
এএস





