বিতর্ক তার নিত্য সঙ্গী। বলিউডের বিতর্কিত কুইন রাখি সবন্ত এবার জানালেন,তিনি নাকি ফ্ল্যাট কেনার বিয়ে করেছিলেন।

তিনি জানান, এক সময় টাকার জন্য বিয়ে করেছিলেন ইন্দো-আমেরিকান ব্যবসায়ী ইলিশ পারাজুনওয়ালেকে।

'রাখি কা স্বয়ম্বর' রিয়ালিটি শো-তে ওই বিয়ে হয়েছিল কয়েক বছর আগে।

রাখি বলেন, 'সে সময় আমার একটা ফ্ল্যাট কেনার দরকার ছিল। তাই টাকার জন্যই ইলিশের সঙ্গে এনগেজমেন্ট করেছিলাম।'

তিনি বলেন, 'কেন মিথ্যে বলব? ডিভোর্স দেয়ার জন্য তো কাউকে বিয়ে করব না। বরং এমন একজনকে বিয়ে করব যে আমার খেয়াল রাখবে এবং আমার যাবতীয় চাহিদা মেটাতে পারবে।'

যদিও ওই রিয়ালিটি শো শেষ হওয়ার পর রাখি জানিয়েছিলেন, ইলিশ শো-উইনার। সে কারণেই নিয়ম মেনে নিতে ইলিশের সঙ্গে এনগেজমেন্ট করেছেন।

মাহমুদ