বাংলাদেশসহ পাঁচটি দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে উৎসব। ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হচ্ছে এই আয়োজন।

দুই দিনের এ উৎসবে থাকছে বাংলাদেশ, ইরান, নেপাল, জাপান ও রাশিয়ার ছবি। এর মধ্যে রয়েছে তারেক মাসুদের ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’সহ বাংলাদেশের আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া ইরান ও নেপালের দুটি করে এবং জাপান ও রাশিয়ার একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। থাকবেন চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবটি আয়োজন করেছে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ঢেঁকি।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই