আবারও বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন জনপ্রিয় মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স। এই মুহূর্তে প্রডিউসার চার্লি এবারসলের সঙ্গে ডেটিং চলছে তার। আর এখনো রূপকথার বিয়েতেই বিশ্বাসী বলে জানিয়েছেন তিনি।
‘পিপলস’ ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে ব্রিটনি বলেন, ‘পরস্পরকে ভালোবাসা, দুজন-দুজনকে সম্মান করা, সৎ থাকা, মনের কথা খোলাখুলি বলাই আমার কাছে বিয়ের আসল তাৎপর্য।’
তিনি আরো বলেন, ‘দুই ছেলেকে নিয়ে যদিও আমি তৃপ্ত, খুশি, তবুও আমার মন ভবিষ্যতে আরও একটি সন্তান চায়। আর সে যদি মেয়ে হয়, তাহলে সে হবে আমারই ক্ষুদ্র সংস্করণ, আর এটা হলে আমি খুবই আনন্দিত হব।’
এর আগে তিনি দুবার বিয়ে করলেও সংসার টিকিয়ে রাখতে পারেননি ব্রিটনি। তার প্রথম বিয়ে টিকে ছিল মাত্র ৫৫ ঘণ্টা। স্বামী ছিলেন শৈশবের বন্ধু জ্যাসন আলেকজান্ডার। দ্বিতীয় বর ছিলেন কেভিন ফেদারলাইন। সে বিয়েও বেশি দিন টিকেনি তার। এবার তৃতীয়বারের মতো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটনি।
ইআর





