কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা ফের গাইতে আসছেন বাংলাদেশে। তালাশ মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্টের আমন্ত্রনে চট্টগ্রাম ও ঢাকায় একটি অনুষ্ঠানে আসছেন এই গুণী শিল্পী।

সব ঠিকঠাক থাকলে চলতি মাসের ৯ তারিখে চট্টগ্রাম সিনিয়র ক্লাব এবং ১৩ তারিখে ঢাকার ধানমন্ডিক্লাবে গান গেয়ে শোনাবেন জীবনমুখি এই শিল্পী। ইতিমধ্যে সব রকমের প্রস্তুতিও নিয়ে রেখেছেন আয়োজকরা।

নচিকেতা এমন সময় বাংলাদেশে আসছেন, যখন ক্রিকেট, বিনোদন ও সংস্কৃতি আদান প্রদানের ক্ষেত্রে কলকাতা তথা ভারত ও বাংলাদেশের মধ্যে পরস্পরকে প্রত্যাখান করার সুর তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, গান দিয়ে নচিকেতা কতোটা পারেন সেই মানসিক দূরত্ব ঘোচাতে।

ই্আর