বলিউড তারকা দীপিকা পাড়ুকোন মঙ্গলবার(৫ জানুয়ারি) ত্রিশ বছরে পা রাখলেন। জন্ম দিবসের সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা। এই শুভ দিনেই দীপিকাকে নিয়ে একসঙ্গে থাকার কথা জানিয়েছেন প্রেমিক রণবীর সিং।

রণবীর বলেন, ‘আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই, দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভাল পরিণতি হবে। আমরা দুজনে একসঙ্গে জীবন কাটাবো।’ পরোক্ষভাবে দীপিকাকে বিয়ের প্রস্তাবই দিলেন রণবীর।

এদিকে জ্যোতিষীরা বলছেন, ২০১৬ সালে রণবীর সিংহের সঙ্গে দীপিকার সম্পর্কটা আরো ঘনিষ্ঠতায় রূপ নেবে। তবে সেটা বিয়ে পর্যন্ত গড়াবে না।

এমকে