নাচ করতে করতে গোখরা সাপের কামড় পপ তারকায় পায়ে। কিন্তু তার পরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট মঞ্চে পারফর্ম করলেন তারকা। অবশেষে মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কারাওয়াং নামের একটি গ্রামে।

একটি ভিডিওতে রেকর্ড করে রাখা হয়েছে ঘটনাটি। ২৯ বছরের ইর্মা বুল, মঞ্চে পারফর্ম করার সময়ই এই বিষাক্ত সাপের কামড় খান। জানা গেছে এই সাপটির নাম রিয়ানতি, পপ তারকার পায়ের ওপরের অংশে কামড় বসিয়ে ছিল। সাপটিকে যতক্ষণে সরানো হয়েছে, তত্ক্ষণে তার বিষ ছড়িয়ে পড়েছে তারকার রক্তে। তবে এই শিল্পী আগেও তার পারফর্ম্যান্সের সময় সাপ ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরও শিল্পী ৪৫ মিনিট মঞ্চে পারফর্ম করেন। কিন্তু তারপরই তার বমি শুরু হয়ে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। তবে সাপটি সেখানে কিভাবে এলো, তা জানা যায়নি।

বিষাক্ত এই কিং কোবরা ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীনে পাওয়া যায়। এরা দৈর্ঘ্যে প্রায় ১৮ ফুট লম্বা। উল্লেখ্য এই সাপের এক কামড়ে একটা হাতির মৃত্যু হতে পারে বা কুড়ি জন মানুষের প্রাণহানি হতে পারে।

ভিডিওতে দেখুন সেই ঘটনাটি

ইআর