ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বেসরকারি চ্যানেল দেশ টিভির আমন্ত্রণে তার এই সফর। জানা গেছে, রোজার ঈদের পরদিন দেশ টিভিতে ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ৬১ বছর বয়সী এই বর্ষীয়ান শিল্পী।
স্টুডিও থেকে রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ‘কল-এর গান’। এর প্রযোজক সুমন সাহা জানাযায়, অনুষ্ঠানে দর্শকরা সরাসরি অঞ্জন দত্তের সঙ্গে ফোনে কথা বলতে ও অনুরোধ জানিয়ে পছন্দের গান শুনতে পারবেন। উপস্থাপক হিসেবে থাকবেন তানিয়া হোসেন।
অঞ্জন দত্ত ঢাকায় এসে পৌঁছাবেন ঈদের দিন। ‘কল-এর গান’ অনুষ্ঠানে গেয়েই তিনি আবার ফিরে যাবেন কলকাতায়।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//কেএ