ন্যান্সি ও কাজী শুভ দুজনই একধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন ধারাবাহিকভাবে। তবে একসঙ্গে কখনও গাওয়া হয়নি তাদের। তবে সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ দুজন শিল্পী।
‘নাম কি তোমার’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীস ঘোষ। সুর করেছেন মিলন এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটি গাইতে গিয়ে বেশ উপভোগ করেছি। সব মিলিয়ে একটি ভালো গান হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
কাজী শুভ বলেন, প্রথমবারের মতো আমি আর ন্যান্সি একসঙ্গে গাইলাম। সুন্দর একটি গান হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
এমআইএস





