নায়িকা না হলে বিয়ে করে ফেলতেন মাহি। সম্প্রতি তিনি এমনটাই জানিয়েছেন।

মাহির অনেক বন্ধু বান্ধবীর বিয়ে হলেও এখনো মাহির বিয়ে হয়নি। আর এ নিয়েই মাহিকে মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায়। আবার কখনো শুটিংয়ে বউ সাজার পরও মাহি আকুল হয়ে পড়েন কবে তার সত্যিকার বিয়ে হবে এই ভেবে। আর তার ছাপ পড়ে ফেসবুকেও। বিয়ে নিয়ে নানা কুসংস্কার নিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় মাহিকে।

সর্বেশষ ১২ আগস্ট মাহি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, শুনেছি ২টা করে শালিক দেখলে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়, কিন্তু আমি তো এ পর্যন্ত ২টা ২টা করে প্রায় দুইশো শালিক দেখিছ মাগার...। এভাবেই তিনি ফেসবুকে নিজের বিয়ে প্রসঙ্গে নানা স্ট্যাটাস দেন। এর আগে একটি স্ট্যাটাসে মাহি বলেন, নায়িকা না হলে এতদিন বিয়ে করে ঘর সংসার করতে হতো। শুটিংয়ের পরিবর্তে রান্না করে কারো জন্য অপেক্ষা করতে হতো।

স্বামী হিসেবে মাহি দুষ্ট ও চঞ্চল ছেলেদেরকেই পছন্দ করেন বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি ঐ সাক্ষাৎকারে বলেন, কালো শ্যামলা ছেলেদেরই আমার বেশি পছন্দ। ছেলেকে আমার মতোই দুষ্ট হতে হবে কিন্তু খারাপ হলে চলবে না। ভালো ও বুদ্ধিমান হতে হবে।

এদিকে রোমিও ভার্সেস জুলিয়েট ছবির কাজে লন্ডনে অবস্থানকালে মাহি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিয়ে করলে সিলেট আর নইলে পুরান ঢাকায়। ইটস ফাইনাল। লন্ডনে সিলেটি পরিবারের আতিথেয়তা ও খাবারে মুগ্ধ হয়েই এমন মন্তব্য তার।

মাহি জানান, বাংলাদেশের এ দুই এলাকার মানুষেরা বেশ ভোজনরসিক। তাদের আন্তরিকতারও সীমা নেই। সেজন্য লেখাটা পোস্ট করেছি।

তিনি আরও বলেন, কলকাতার নতুন এ ছবিতে কাজ করার প্রস্তাব পেয়ে আমি দারুণ খুশি। এর আগে ইউরোপ গিয়েছি। কিন্তু লন্ডনে কোনও দিন যাওয়া হয়নি। ছবির কারণে তাই লন্ডন ভ্রমণও হয়ে গেল।

রোমিও ভার্সেস জুলিয়েট ছবিতে মাহির বিপরীতে আছেন কলকাতার অঙ্কুশ। পরিচালনা করছেন অশোক পাতি। ছবিটিতে গান থাকবে পাঁচটি। গানের সুর ও সংগীত করছেন কলকাতার প্রীতম ও বাংলাদেশের ইমন সাহা।

জেআই