বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা ও তার পরিবারকে দেয়া কথা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনাক্ষির বড় ভাই কুশের বিয়েতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার শত্রুঘ্ন সিনহার বড় ছেলে কুশের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। এতে অনুষ্ঠানের জাঁকজমক আরও বেড়ে যায়। এ ছাড়া ছিলেন উপস্থিত বলিউডের অনেক তারকা।
বাবা শত্রুঘ্ন সিনহার চলচ্চিত্র ব্যবসার দেখভাল করেন কুশ সিনহা। লন্ডনের বিখ্যাত এনআরআই পরিবারের মেয়ে তরুণা আগারওয়ালের সঙ্গে মুম্বাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
এর এক সপ্তাহ আগে কুশের বিয়েতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শত্রুঘ্ন পরিবার। সেখানে বিয়েতে আসবেন বলে সোনাক্ষিকে কথা দিয়েছিলেন মোদি। আর সেই কথাই রাখতে ঠিকই বিয়ের আসরে হাজির হন তিনি। সেই সুযোগে পিএমের সঙ্গে বেশ কটি সেলফিও তুলে নেয় সোনাক্ষির পরিবার।
প্রধানমন্ত্রীকে পেয়ে ভীষণ খুশি সোনাক্ষি। তাই নিজের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ধন্যবাদও জানিয়ে দেন ‘দাবাং’ খ্যাত এ নায়িকা।
কেএইচ





