সানি লিওন বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যাপক পরিশ্রম করে যাচ্ছেন। বিদায় জানিয়েছেন নিজের অতীত পর্নস্টার ভুবনকে। সিনেমা দিয়ে এখনও নিজেকে শক্তিশালী আসনে স্থাপন করতে না পারলেও এই মুহূর্তে বিটাউনের আইটেম গানে সানির চেয়ে জনপ্রিয় কেউ নেই। সানিতে মুগ্ধ হয়ে বলিউড কিং শাহরুখ খানও তার সঙ্গে কোমর দুলিয়েছেন।
শাহরুখের পরবর্তী সিনেমা 'রইস' এ 'লায়লা ম্যায় লায়লা' শিরোনামের একটি আইটেম গানে নেচেছেন সানি লিওন। বলিউডে এসে এর চেয়ে বড় পাওয়া সানির আর নেই বললেই চলে। তবে সানি নিজের ক্যারিয়ার যখন সামনে এগিয়ে নিচ্ছেন ঠিক তখনই তার সামনে বাধা হতে চলেছে একটি মামলা। এই মামলায় সানি অশ্লীতার দায়ে অভিযুক্ত হয়েছেন।
সানি লিওন অভিনীত ২০১৪ সালে ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে তিনি বিকিনি পরে হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন । এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ওই বছরেই পুণের আদালতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা দায়ের করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী।
সিনেমার প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি। যা তদন্তের নির্দেশ পুণের একটি আদালত আগামী ২ মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। আদালত খুব শিগগিরি সানি ও একতা কাপুরকে সমন পাঠাতে চলেছে বলেও জানা গেছে।
নাজিব





