বিজ্ঞাপনে মডেলিং করার জন্য হাতে পায়ে ধরতে হয় সেলিব্রেটিদের। তার উপর তাদের ভাব দেখলে এই দুনিয়া আর কোন মডেল জন্মাবেনা। আর সেই বিজ্ঞাপনে যদি স্বয়ং প্রধানমন্ত্রী মডেলিং করেন। তাহলে এই দুনিয়াতে কোন সেলিব্রেটির জন্ম না হওয়াই ভালো। তাই ভারতে পর্যটকদের আকর্ষণ করানোর জন্য স্বয়ং নরেন্দ্র মোদি বিজ্ঞাপনে মডেল হিসেবে আসছেন।
বিজ্ঞাপনে এর আগে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন-এর ম্যাসকট ছিলেন অভিনেতা আমির খান। নতুন প্রচারের মুখ হিসেবে মেগাস্টার অমিতাভ বচ্চনের কথা ভাবা হয়েছিল। সেই সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার নাম উঠে এসেছিল। মনে হয় তাদের দিয়ে হচ্ছে না।
কিন্তু ভারতের পর্যটনমন্ত্রীর মনে করেন, বলিউড তারকাদের তুলনায় দেশে-বিদেশে তার দেশের প্রধানমন্ত্রীর পরিচিতি ও জনপ্রিয়তা কোনও অংশে কম নয়, তাই তিনিই প্রচারের সবথেকে যোগ্য মুখ। তাই পর্যটনমন্ত্রীক সিদ্ধান্ত নেন, এই ভূমিকায় প্রধানমন্ত্রীই যোগ্যতম। তাকেই করা হবে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন-এর এবারের ম্যাসকট।
পর্যটনমন্ত্রী বলেন, "গত দু’বছরে যে সব দেশে প্রধানমন্ত্রী সফর করেছেন, সেই দেশ থেকে ভারতে আসা পর্যটক আগের থেকে অনেক বেড়েছে। সুতরাং মোদিকে মুখ করে প্রচার করলে পর্যটক সংখ্যা আরও বাড়বে। প্রধানমন্ত্রীর সফরের পরে আমেরিকা, জার্মানি, ফিজি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও মায়ানমারের মতো বেশ কয়েকটি দেশের পর্যটক উল্লেখযোগ্য হারে বেড়েছে।"
মুলত ভারতে পর্যটনের মৌসুম চলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই খুব তাড়াতাড়িই এর প্রচার শুরু হয়ে যাবে। আপাতত প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ের বক্তব্যের অডিও, ভিডিও দিয়ে তৈরি হবে প্রচার সামগ্রী। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে।
জেড





