সঙ্গীতশিল্পী জেনেট জ্যাকসন ৫০ বছর বয়সে এসে প্রথম মা হলেন। তিনি ছেলে সন্তানের মা হয়েছেন তিনি। 
জেনেটের স্বামী ও কাতারের ব্যবসায়ী ওয়াসিম-আল মানা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।ওয়াসিম বলেন, 'ইশা-আল মানার আগমনে আমরা খুবই অভিভূত। মা সুস্থ সন্তান প্রসব করেছে এবং স্বাভাবিক বিশ্রাম নিচ্ছে।'

২০১২ সালে বিয়ের পরই জেনেট জানান, তিনি স্বামীর সঙ্গে পরিবার পরিকল্পনার বিষয়টিকে আপাতত বেশি গুরুত্ব দিচ্ছেন।

গত বছরের এপ্রিলে জেনেট জ্যাকসন যখন তার উজবেকিস্তান সফর বাতিল করেন, তখন থেকেই অন্তঃসত্তার বিষয়টি ধারণা করা হচ্ছিল।এছাড়াও লন্ডনে বাচ্চাদের প্রয়োজনীয় পোশাক সামগ্রীও কিনতে দেখা যায়।

১৯৬৬ সালের ১৬ মে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার গ্রেতে জন্মগ্রহণ করেন জেনেট জ্যাকসন। তিনি পপসম্রাট মাইকেল জ্যাকসনের ছোট বোন।

জেনেট জ্যাকসন ১৯৮২ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন পর্যন্ত তার ১১টি অ্যালবাম বের হয়েছে।

২০১২ সালে জেনেট তৃতীয় স্বামী হিসেবে কাতারি কোটিপতি ওয়াসিম-আল মানাকে বিয়ে করেন। ১৯৮০ সালে তিনি প্রথম বিয়ে করেন সঙ্গীতশিল্পী জেমস ডি বারর্জকে। এরপর জেনেট ১৯৯১ সালে বিয়ে করেন নৃত্যশিল্পী রেনে এলিজোন জুনিয়রকে। এই বিয়ে টিকেছিল ২০০০ সাল পর্যন্ত।

বিবিসি।

নাজিব