সব জল্পনায় জল। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে ঘনিয়ে ওঠা সমস্ত রূপকথায় একাই জল ঢেলে দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নস্যাৎ করে দিলেন বিয়ের সম্ভাবনা। জানিয়ে দিয়েছেন, এই খবর একেবারেই ভিত্তিহীন।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সেলিব্রিটি যুগলের প্রেমকাহিনি টিনসেল টাউনে এখন রীতিমতো হটকেক। এমনকি, বিদেশেও দুজনকে দেখা গিয়েছে একই সঙ্গে। কখনো আনুশকা শুটিং সেটে বিরাটের সারপ্রাইজ ভিজিট, তো কখনো বিদেশে সফর চলাকালীন একেবারে বিরাটের টিম হোটেলে আনুশকা।
আর, তারপরই খবর প্রকাশিত হয়, শিগগিরই নাকি পরিণয়সূত্রে আবদ্ধ হতে চলেছেন তারা। তবে, আনুশকা এই খবর একেবারে অস্বীকার করেছেন। এসবই সংবাদমাধ্যমের রটনা বলে এড়িয়ে গিয়েছেন তিনি। বিরাট-আনুশকার বিয়ে নিয়ে স্বপ্নের বুদ্বুদটা আপাতত উবেই গেল।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





