তারকাদের ঝলমলে জীবনের আড়ালে রয়েছে অন্ধকার দিক। বিভিন্ন সময়ে মারপিট, ধর্ষণ, হত্যাসহ নানা অভিযোগ উঠেছে বলিউড তারকাদের বিরুদ্ধে। তেমন কয়েকজনের খবর জেনে নিন—
সঞ্জয় দত্ত : মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় যুক্ত থাকার অভিযোগ উঠে সঞ্জয় দত্তের বিরুদ্ধে। পরে অবৈধ অস্ত্র রাখার দায়ে কয়েক বছর জেল খাটেন তিনি।
সালমান খান : গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে ফোনে হুমকি ও হরিণ হত্যার দায়ে অভিযোগ উঠে এ তারকার নামে। এর মধ্যে প্রথমটির জন্য ৫ বছরের দণ্ড হলেও পরে খালাস পান। শেষটি এখনো আদালতে বিচারাধীন।
শক্তি কাপুর : যৌনতার বিনিময়ে নায়িকা বানানোর প্রস্তাব দিয়ে ফেঁসে যান খলনায়ক শক্তি কাপুর। ফাঁস হওয়া একটি ভিডিওতে মুম্বাইয়ের নায়িকাদের নিয়ে আপত্তিকর কথা বলতেও শোনা যায়। এ কারণে টিভি ও সিনেমার প্রযোজকরা তাকে বয়কট করেন। পরে অবশ্য তা উঠিয়ে নেওয়া হয়।
শাহরুখ খান : নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ভারতের একটি স্টেডিয়ামে প্রবেশে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া সালমানের শো’তে ধর্ম অবমাননা করার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে।
শাইনি আহুজা : গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠে ২০০৯ সালে। ২০১১ সালে ৭ বছরের জেল হয়। তবে আপিলে মুক্তি পান ২০১৫ সালে। ওই বছর মুক্তি পায় শাইনি অভিনীত ‘ওয়েলকাম ব্যাক’। তাকে সিনেমাটিতে অন্তর্ভুক্ত করায় পরিচালক আনিস বাজমিকে নিন্দার মুখোমুখি হতে হয়।
মনিকা বেদি : মাফিয়া নেতা আবু সালেমের সঙ্গে অবৈধভাবে পর্তুগালে প্রবেশের কারণে জেল খাটেন এ নায়িকা। এমনকি ভারতীয় আদালতও তার বিরুদ্ধে রায় দেয়।
সাইফ আলী খান : মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে এক ব্যবসায়ীকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠে সাইফ আলী খানের বিরুদ্ধে। পুলিশেও অভিযোগ করা হয়।
রাজপাল যাদব : এ কমেডি অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠে। শাস্তিও পেতে হয় তাকে।
ফারদিন খান : কোকেন রাখার দায়ে ফেঁসে যান এ তারকা। আদালতে দৌড়-ঝাঁপের মধ্যে থাকতে হয় তাকে।
জন আব্রাহাম : বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে ঝামেলায় পড়েন ‘ফোর্স’ নায়ক। এর জন্য স্বল্প মেয়াদে জেলও হয়।
সুরজ পাঞ্চালি : প্রেমিকা জিয়া খানকে হত্যার অভিযোগ উঠে এ অভিনেতার বিরুদ্ধে। পুলিশ প্রথমে আত্মহত্যার রিপোর্ট দিলেও সম্প্রতি মামলার মোড় ঘুরে যায়।
জারিফ





