ভারত- পাকিস্তানের যুদ্ধ-যুদ্ধভাব চলছেই। এরই মধ্যে এই উত্তাপকে আরও এক মাত্রা বাড়ালেন গায়ক অভিজিৎ।
গতকাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে বলিউ়ডে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ার জন্য ফতোয়া জারি করেছে।
আর আজ গায়ক অভিজিৎ টুইটারে আক্রমণ করলেন খোদ শাহরুখ খান, আমির খান আর সালমান খানের বিরুদ্ধে।
অভিজিতের অভিযোগ, সালমান আমির কিংবা শাহরুখের মতো অভিনেতা পাকিস্তানের শিল্পীদের বলিউডে লালন-পালন করছেন এবং বলিউডে তাঁদের কাজ পেতে সাহায্য করছেন। এর জন্য এই ‘খান’দের ‘নির্লজ্জ’ বলে সম্বোধন করেছেন অভিজিৎ।
পাশাপাশি কর্ণ জোহর ও মহেশ ভট্টের মতো পরিচালককেও তিনি পাকিস্তানের ‘দালাল’ বলে চিহ্নিত করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বলিউ়ডে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিলের আবেদন জানিয়েছেন।

অভিজিতের টুইট:-
নিজের টুইটে সরাসরি আমিরদের নামোল্লেখ না করলেও বলিউডের ‘সুপারস্টার খানেরা’ বলতে যে এই তিন খানকেই বুঝিয়েছেন অভিজিৎ, তা বুঝতে অসুবিধা হয় না। ইতিপূর্বেও তিক্ত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ।
কয়েক মাস আগে যখন ভারতের মাটিতে পাকিস্তানি গায়ক গুলাম আলির কনসার্ট বাতিল হয়েছিল তখনও গুলাম আলিকে আক্রমণ করেছিলেন অভিজিৎ।
গুলাম আলিকে ‘ডেঙ্গু আর্টিস্ট’ বলে অভিজিৎ ঠাট্টা করেছিলেন।
অভিজিতের এমন মন্তব্যে এবার উত্তাপ চড়াতে শুরু করেছে বলিউড দুনিয়া ছাড়াও দু'দেশের খান ভক্তদের মধ্যে।
এসএম





