১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র।

লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল আদালত অমিতাভের বিরুদ্ধে এই সমন জারি করেছে।

শিখ অধিকার সংস্থার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, বলিউড সুপারস্টারের বিরুদ্ধে এই সমন জারি হয়েছে সোমবার। অমিতাভের হলিউড ম্যানেজারের কাছে ওই সমনের একটি কপি পৌঁছে দিয়েছে আদালত।

এর আগে নিউইয়র্ক ভিত্তিক শিখ ফর জাস্টিস (এসএফজে) অমিতাভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করে। এসএফজের অভিযোগ, ১৯৮৪ সালের নভেম্বরে ‘রক্তের বদলে রক্ত’ স্লোগান দিয়ে শিখ বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছিলেন অমিতাভ।

বচ্চন অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।

খবরে বলা হয়, জবাব দেওয়ার জন্য ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সে হিসেবে ১৭ মার্চের জবাব দিতে হবে অমিতাভ বচ্চনকে।

জেআই