বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে নারীদের শ্লীলতাহানির ঘটনায় ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা।
টুইটারে আনুশকা লিখেছেন, আপনার সন্তানকে নারীদের সম্মান করতে শেখান। নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না। এ ঘটনায় দোষী ছেলেদের সঙ্গে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদেরও দোষ দিয়েছেন আনুশকা।
তিনি আরো লেখেন, আমি অবাক। সে দিন যারা দাঁড়িয়ে দেখছিলেন তারা কেউ কেন এগিয়ে এলেন না? এটা তো শুধু ওই ছেলেগুলোর দোষ নয়। দোষ গোটা সমাজের বলে উল্লেখ করেন এই বলিউড তারকা
নাজিব





