নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন।

সাগর বলেন, “মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই কায়েস ভাইয়ের জন্য দোয়া করবেন।”

এমবি