অভিনয়শিল্পী নিলয় ও শখের বিচ্ছেদের কাহিনি পরিণত হয়েছে টক অব দ্য টাউনে। বিচ্ছেদ হোক বা না হোক-দু’জনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক চলছে সেটা বলাই বাহুল্য। ব্যক্তিগত জীবনে দু’জনই আলাদা থাকছেন। এমনকি কথাও হয় না খুব একটা।
তবে ছোটপর্দায় কিন্তু ঠিকই হাজির হয়েছেন একসঙ্গে। স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ধারাবাহিক ‘রুপালি প্রান্তর’-এ দু’জন কাজ করেছেন। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান। পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
নিলয় বললেন, “বেশ আগেই কাজটা করেছি। মালয়েশিয়ায় শুটিং হয়েছিল। গল্পটা দারুণ। আমার চরিত্রের নাম রবিন। একটি বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করি। ”
ধারাবাহিকটি আজ (২৪ জুলাই) রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলায়। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্ণা মজুমদার, শিরিন বকুল প্রমুখ।





