গীতিকার ও সাংবাদিক রাজিব আহমেদের পরিচালনায় আসিফ আকবরের জীবনী নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র 'অব দ্য রেকর্ড'। এতে শৈশব-কৈশোর, যৌবন, শিক্ষাজীবন, প্রেম ভালবাসা, সঙ্গীত ও পারিবারিক জীবনসহ আরও নানা বিষয়ে আসিফের কণ্ঠেই তার ভক্ত-অনুরাগীরা খুঁজে পাবেন নতুন এক অবয়ব। প্রামাণ্যচিত্রটিতে আসিফ তার চিরচেনা ভঙ্গিতে খুব খোলামেলাভাবে উপস্থাপন করেছেন শিল্পীজীবনের নানাকথা। এসব কথা শুনতে কাঠখোট্টা মনে হলেও তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে বর্তমান অডিও ইন্ডাস্ট্রির বাস্তবতা ও আপোসের ফিরিস্তি। এ প্রসঙ্গে আসিফ জানান, কোন পরিকল্পনা করে প্রামাণ্যচিত্রটি করা হয়নি। হঠাৎ করেই করা। রাজিব পরিকল্পনা করে বললো, আমি রাজি হয়ে গেলাম। ব্যস, হয়ে গেল।
ভিডিওটিতে শিল্পীদের জন্ম-মৃত্যু, বিয়ে-ডিভোর্স ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষ ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও রসালো সব কথা বলেছেন ও প্রিয়া তুমি কোথায়-খ্যাত এই শিল্পী।
সম্প্রতি একটি পুরস্কারে ২০১৩ সালের শ্রেষ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। এ পর্যন্ত ২৯টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]