পবিত্র ঈদুল ফিতরে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের এবারের ধারাবাহিক নাটক ‘লেট করে সিলেটে’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, জহির উদ্দিন পিয়াল, প্রবাল, মাসুম বাশার, নাজিবা বাশার প্রমুখ। প্রচার হবে ঈদের আগের দিন সন্ধ্যা থেকে ঈদের সপ্তম দিন সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ৬.১০ মিনিটে।

সিলেটের এক জমিদার। কোনো এক রহস্যময়ভাবে দীঘিতে ডুবে মারা যান। এরপর ওই জমিদারের পরিবারের অন্য সদস্যরা চলে যায় লন্ডনে। বংশ পরম্পরায় একজন কেয়ারটেকার জমিদার বাড়িটি দেখাশোনা করে। একসময় ওই জমিদার বংশের একজন সদস্য লন্ডন থেকে আসতে চায়। কেয়ারটেকার  তাকে আসতে বারণ করে। কারণ এই বাড়িটি অভিশপ্ত বাড়ি। এখানে ওই জমিদারের পরিবারের যেই আসবে তার জীবনহানির আশঙ্কা আছে। কিন্তু জমিদার বাড়ির ওই সদস্য ওই বাড়িতে আসবেই— নানা ঘটনার মধ্য দিয়ে সে ছোটকাকুর শরণাপন্ন হয়। এরপর নানা রহস্যের জট খুলে সত্য আবিষ্কার করেন ছোটকাকু।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই