আসছে ঈদ উপলক্ষ্যে মুক্তি পেলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদের দশম একক অ্যালবাম ''ভোট ফর ঠোঁট''।
যদিও অ্যালবামটি প্রায় ৮ মাস আগেই ডিজিটালি মুক্তি পেয়েছিলো। এবার ফিজিক্যালি অর্থাৎ সিডি আকারে গতকাল প্রকাশিত হলো অ্যালবামটি। এ প্রসঙ্গে প্রীতম বললেন,''প্রায় ৮ মাস আগে আমি আমার এই অ্যালবামটি ইউটিউব, আইটিউনস, আম্যাজনস, ওয়াপ, অনলাইন ডাউনলোড, রবি রেডিও ৮০৮০৫০ এর মত ডিজিটাল মাধ্যমে প্রকাশ করেছিলাম। এই প্ল্যাটফর্ম থেকে এখন পর্যন্ত প্রায় এক কোটিরও বেশি শ্রোতার কাছে আমার এই ১০ম একক অ্যালবাম " ভোট ফর ঠোঁট " পৌঁছে দিতে সক্ষম হয়েছি |
সিডির মন্দা বাজারে এই অর্জনকে সফলতার সাথে দেখছি আমি। অনেকেই আমাকে প্রশ্ন করেন কেন আমি সিডি আকারে অ্যালবামটি এতদিন প্রকাশ করিনি। তাদের উদ্দেশ্যে আমার উত্তর-আমাদের দেশীয় অডিও ইন্ডাস্ট্রিতে অ্যালবাম ছাড়ার মত কোন সৎ অডিও কোম্পানী আমি দেখিনি। তাই আমি তাদেরকে অ্যালবামটি দেবার চাইতে বিকল্প উপায়ে নিজেই প্রকাশ করেছি।
এতে একদিকে যেমন শ্রোতারাও তার পছন্দমত উপায়ে গানগুলো শুনতে পারবেন,তেমনি আমিও আমার ন্যায্য পাওনা পেয়ে যাচ্ছি। আমি আশাবাদী আমার মত অন্য শিল্পীরাও এভাবে তাদের অ্যালবাম প্রকাশ করলে তারাও আগামীতে এইসব ঠকবাজ অডিও ব্যবসায়ীদের ঘেরাটোপ থেকে বেরোতে পারবেন। আর সেটা হলে আগামীতে আর কোন শিল্পীর নামের সাথে কোনদিন দুঃস্থ শব্দটি যোগ করতে হবেনা বলেই আমি বিশ্বাস করি।''
প্রীতমের এই নতুন এই অ্যালবামে রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে থাকছে ১০টি গান। এই ১০টি গানের মধ্যে ''ভোট ফর ঠোঁট'',''আমার পরান যাহা চায়'', ''ঘর'', ''ফিরে আয়'' গানগুলোর ভিডিও এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ''মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, একা আমি দিতে রাজি ষোল কোটি ভোট'' গানটি গত এক বছর ধরে ব্যাপকভাবে সারা ফেলে শ্রোতাদের কাছে। ''ভোট ফর ঠোঁট'' গানে প্রীতম নিজেই মডেল হয়েছেন। তার সঙ্গে আছেন দেশের আলোচিত মডেল নায়লা নাঈম।''
প্রীতম জানালেন এবার অ্যালবামের বাকী গানগুলোরও ভিডিওচিত্র ধারণ করা হবে। প্রীতমের এই ''ভোট ফর ঠোঁট'' অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করেছে প্রীতমের নিজের প্রতিষ্ঠান গানওয়ালা। আর এই অ্যালবামটি শুধুমাত্র ফ্যাশন হাউস ব্যাঙ-এর বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে।
ইআর





