কিংবদন্তি সুরকার, গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী অসুস্থ হয়ে প্রায় ৫ মাস ধরে কথা বলছেন না।
ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী জানান, “বাবা গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হওয়া পরই আমেরিকা থেকে মুম্বাইয়ে চলে আসেন। এখনো তিনি মুম্বাইতে আছেন। বাবার শরীর খুবই দুর্বল, ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে তার। তবে ফুসফুসে সংক্রমণের কারণে একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “তবে যে কথা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। বাবা কথা বলছেন না কারণ এই কথা না বলাটা তার চিকিৎসারই অংশ। তাকে কণ্ঠের বিশ্রাম নিতে বলা হয়েছে। আসছে পূজায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত একটি সিনেমায় গানের রেকর্ডিও আছে বাবার।”
এমবি





